1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

চিত্রনায়িকা একা আটক

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ জুলাই, ২০২১

বিনোদন ডেস্ক : গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করেছে হাতিরঝিল থানা পুলিশ। এ সময় তার বাসা থেকে ইয়াবা ও মদ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ জুলাই) রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত একাকে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ।

হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ( ওসি) আবদুর রশীদ জানিয়েছেন, একজন গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করে থানায় আনা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার পরপরই একার রামপুরার বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় তিনি বাসায় ছিলেন। পরে দুজন নারী পুলিশ সদস্য দিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ সময় তার বাসায় বিদেশি মদ ও ইয়াবা পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, হাজেরা বেগম (৩৫) নামেও ওই গৃহকর্মী ৩ মাস একার বাসায় কাজ করেন। হঠাৎ করে তাকে বাদ দিয়ে আরেক গৃহকর্মী আনেন একা। এক মাসের বেতন দিয়ে হাজেরাকে কয়েকদিন আগে বিদায় করে দেন তিনি। শনিবার সন্ধ্যার পর হাজেরা একার বাসায় আসেন দুই মাসের বকেয়া বেতন নিতে। এ সময় তাকে গালাগালি ও বেধড়ক মারধর করেন একা ও তার বাসার লোকজন। শরীরের বিভিন্ন স্থানে জখম হওয়া ওই গৃহকর্মী একার বাসার সামনে বসে কাঁদছিলেন। স্থানীয় লোকজন তাকে দেখে সেখানে জড়ো হন। পরে তারা এর প্রতিবাদ করতে থাকেন। এ খবর পেয়ে হাতিরঝিল থানার পুলিশ বাসা থেকে একাকে আটক করে এবং তার বাসায় তল্লাশি চালিয়ে ৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, ৭ বোতল মদ জব্দ করা হয়। তার বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com