1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

প্রশংসা পাচ্ছে অপূর্ব-মেহজাবিনের ‘অন্য এক প্রেম’

  • আপডেট টাইম :: রবিবার, ১ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : প্রচারের পর দর্শকমহলে প্রশংসা পাচ্ছে সোহেল আরমান পরিচালিত ঈদের নাটক ‘অন্য এক প্রেম’৷ এখানে জুটি বেঁধেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও মেজাবিন চৌধুরী। অনেকেই নাটকটি দেখে প্রশংসামূলক মন্তব্য করছেন ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অনেকেরই মত, ‘অন্য এক প্রেম’ নাটকটির শেষাংশ দর্শকপ্রিয় ‘বড় ছেলে’ নাটকের মত। যদিও গল্প দুটি ভিন্ন কিন্ত শেষ দৃশ্যের করুণ পরিণতি দর্শকের চোখের পাতা ভিজিয়েছে।

সোহেল আরমান বলেন, ‘খুবই চমৎকার একটি গল্পের কাজ ‘অন্য এক প্রেম’। স্যাড রোমান্টিক ঘরানার এ নাটকটি দর্শকরা বেশ পছন্দ করেছেন। দেশ ও দেশের বাইরে থেকে অনেকেই আমাকে ফোনে, ম্যাসেজে কাজটির জন্য প্রশংসা করছেন। গল্পের পরিণতিটা নাকি সবাইকে খুব টাচ করেছে। প্রশংসা পেলে কাজের উৎসাহ বেড়ে যায়।’

নতুন করে কিছু গল্প নিয়ে ভাবছেন সোহেল আরমান। শিগগিরই হয়তো শুরু করবেন নতুন নাটক নির্মাণের কাজ৷

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com