1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৩৯৪ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ১ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগর থেকে বাংলাদেশিসহ ৩৯৪ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। ছয় ঘণ্টা ধরে চালানো অভিযান শেষে রোববার অতিরিক্ত যাত্রীবোঝাই কাঠের একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জার্মান ও ফরাসি এনজিও জাহাজ সি-ওয়াচ ৩ এবং ওসেন ভাইকিং তিউনিসিয়ার জলসীমার ৬৮ কিলোমিটার দূর থেকে অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্বদানকারী সি ওয়াচ ৩ ১৪১ জনকে এবং ওসেন ভাইকিং বাকীদের উদ্ধার করে। এদের বাইরে কেউ মারা গেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কাঠের নৌকাটি সাগরে নামানোর পর এর ইঞ্জিন অকার্যকর হয়ে যায়। এটি অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ইতালি উপকূলে যাওয়ার চেষ্টা করছিল। অভিবাসন প্রত্যাশীদের অনেককে নৌকা থেকে লাফ দিয়ে সাতরে সি-ওয়াচ ৩ এর কাছে যাওয়ার চেষ্টা করতে দেখা গেছে।

রয়টার্স জানিয়েছে, অভিবাসন প্রত্যাশীদের অধিকাংশ মরক্কো, বাংলাদেশ, মিশর ও সিরিয়ার নাগরিক। তবে এদের মধ্যে বাংলাদেশের কত জন রয়েছে তা জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com