1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

কথিত প্রেমিকের সঙ্গে মধুমিতার অবকাশ যাপনের ছবি প্রকাশ‌্যে

  • আপডেট টাইম :: সোমবার, ২ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : স্টার জলসায় প্রচারিত ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিকে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন মধুমিতা সরকার। ২০১৯ সালের শেষের দিকে সৌরভ চক্রবর্তী-মধুমিতার বিবাহবিচ্ছেদ হয়। এদিকে বেশকিছু দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনেতা সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মধুমিতা। যদিও বিষয়টি মিথ‌্যা বলে দাবি করেছেন এই যুগল।

মধুমিতা-সৌরভ দাসের প্রেমের গুঞ্জনে কিছুটা ভাটা পড়েছিল। কিন্তু আবারো শুরু হয়েছে জোর জল্পনা। এর সূত্রপাত এই প্রেমিক যুগলের কয়েকটি ছবিকে কেন্দ্র করে। সম্প্রতি একটি ট্রাভেল অ‌্যাজেন্সি তাদের ফেসবুকে তারকা জুটির কয়েকটি ছবি পোস্ট করেন। প্রতিষ্ঠানটি এও জানায়, মধুমিতা-সৌরভ দাসের পাহাড় ভ্রমণের ছবি। এরপর বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হলে ছবিগুলো মুছে ফেলে প্রতিষ্ঠানটি। কিন্তু ততক্ষণে যা হওয়ার তাই হয়েছে!

প্রকাশিত এসব ছবি দেখে প্রশ্ন থেকে যায়—সত্যি কী তারা ছুটি কাটাতে গিয়েছিলেন, নাকি কোনো শুটিং করতে? এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ‌্যম জানিয়েছে, ২০২০ সালের নভেম্বরে সত্যিই ওই ট্রাভেল অ‌্যাজেন্সির সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন সৌরভ দাস-মধুমিতা। কিছুদিন একসঙ্গে ছিলেন তারা। ছবিগুলো ট্রাভেল অ‌্যাজেন্সির পক্ষ থেকে তোলা হয়েছিল।

ট্রাভেল অ‌্যাজেন্সি তাদের ফেসবুকে ছবিটি পোস্ট করে

‘চিনি’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন মধুমিতা সরকার ও সৌরভ দাস। এ সিনেমার শুটিং সেট থেকেই তাদের সম্পর্কের সূচনা বলে জানা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com