1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

করোনাভাইরাসে এক বাংলাদেশি আক্রান্ত

  • আপডেট টাইম :: সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো এক বাংলাদেশির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার সিঙ্গাপুর সরকার এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সিঙ্গাপুরে এ পর্যন্ত ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই তালিকায় একজন বাংলাদেশি রয়েছেন। ৩৯ বছর বয়সি ওই বাংলাদেশি ওয়ার্ক পারমিট নিয়ে দেশটিতে বাস করছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানায়, ওই প্রবাসী বাংলাদেশির শরীরে প্রথম করোনাভাইরাসের লক্ষণ দেখা যায় গত ১ ফেব্রুয়ারি। ৩ ফেব্রুয়ারি তিনি একটি ক্লিনিকে চিকিৎসকের শরণাপন্ন হন। ৫ ফেব্রুয়ারি তিনি ভর্তি হন চাংজি জেনারেল হাসপাতালে। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সিঙ্গাপুরে অন্য কারো মাধ্যমে ওই বাংলাদেশির দেহে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দেশটিতে সব মিলিয়ে এক লাখ ৩০ হাজার বাংলাদেশি রয়েছে। তবে তাদের কেউ সম্প্রতি বা এর আগে চীন সফর করেছেন এমন প্রমাণ মেলেনি।

করোনাভাইরাসে আক্রান্তের তালিকায় সিঙ্গাপুর তৃতীয় স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪৩। তাদের মধ্যে রোববার চারজন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯৬ জন।

চীনের উহান শহর থেকে বৈশ্বিক মহামারির আশঙ্কা জাগানো ‘২০১৯-এনকোভ’ নামের নতুন করোনাভাইরাস অন্তত ২৮টি রাষ্ট্র ও অঞ্চলের নাগরিকের মধ‌্যে সংক্রমিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com