1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

শ্রাবন্তী-রোশানের কাদা ছোড়াছুড়ি থামছে না

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ‌্যাটার্জি তৃতীয়বার রোশান সিংয়ের সঙ্গে ঘর বেঁধেছিলেন। অনেক দিন ধরেই আলাদা থাকছেন তারা। তাদের আনুষ্ঠানিক বিয়েবিচ্ছেদের খবর এখনো জানা যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় এই দম্পতি নানা সময় কাদা ছোড়াছুড়ি করেছেন, যা এখনো থামেনি।

অন‌্যদিকে নেটিজেনরাও নানাভাবে কটাক্ষ করছেন শ্রাবন্তীকে। এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন তিনি। তার ভাষায়—‘কিছু মানুষ আছে তারা কথা বলবেই, তাদের কাজই কথা বলা।’ সংবাদমাধ‌্যমে এই বক্তব‌্য প্রকাশের পর রোশান তার ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে লিখেছেন—‘মানুষ তো ঠিকই বলে।’

রোশান তার বক্তব‌্যে কারো নাম উল্লেখ করেননি। কিন্তু নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বলছেন—‘এ বক্তব‌্য শ্রাবন্তীকে উদ্দেশ‌্য করেই দিয়েছেন রোশান।’ তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন শ্রাবন্তীর স্বামী।

স্ত্রী শ্রাবন্তী চ‌্যাটার্জির সঙ্গে পুনরায় সংসার শুরু করার জন‌্য শিয়ালদহের ফাস্টট্র্যাক আদালতে মামলা দায়ের করেছেন রোশান। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী গত ১৪ জুলাই, দুজনেরই আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু রোশান উপস্থিত হলেও যাননি শ্রাবন্তী চ‌্যাটার্জি।

রোশান তার মামলায় জানিয়েছেন, গত ১২ এপ্রিল ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে শ্রাবন্তীকে পুনরায় সংসার শুরুর অনুরোধ করেন তিনি। কিন্তু ২৬ এপ্রিল এর উত্তরে শ্রাবন্তী জানান, তিনি সংসার শুরু করতে রাজি নন। এরপর ৭ জুন, শিয়ালদহের ফাস্টট্র্যাক আদালতে মামলা দায়ের করেন রোশান। তার দাবি, শ্রাবন্তীর সঙ্গে তার কোনো তিক্ততা নেই। তাই তিনি পুনরায় সংসার শুরু করতে চান।

জানা গেছে, হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় ‘রেস্টিটিউশন অব কনজুগাল রাইটস’র কথা বলা আছে। সেই অধিকার থেকেই আদালতে মামলা দায়ের করেছেন শ্রাবন্তীর স্বামী। এই ধারা অনুযায়ী— স্বামী বা স্ত্রী কেউ যদি কোনো যুক্তিযুক্ত কারণ না দেখিয়ে একসঙ্গে না থাকেন, তবে অপরজন এই ধারায় মামলা করতে পারেন। পরবর্তী সময়ে সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া ব্যক্তিকে যথাযথ কারণ দেখাতে হয়।

২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। এই দম্পতির সন্তান অভিমন্যু। রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন এই অভিনেত্রী। ২০১৬ সালের জুলাইয়ে শ্রাবন্তী ও কৃষাণের বিয়ে হয়। কিন্তু বছর পেরুতেই বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। ২০১৯ সালে রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com