1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সমিতির সদস্যপদ হারাতে যাচ্ছেন পরীমনি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মামলার পর নড়েচড়ে বসতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এ ধরনের ঘটনার পর সমিতিতে পরীমনির সদস্যপদ নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ৭ আগস্ট সংবাদ সম্মেলন করবে সংগঠনটি।

সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ৬-এর খ এবং ৯-এর গ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে- সমিতির কোনো সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কোনো কাজে লিপ্ত হন তবে তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত হবে। এই অনুচ্ছেদ অনুযায়ী পরীমনির সদস্যপদ স্থগিত হওয়ার কথা।

এ প্রসঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমরা আগামী শনিবার সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানেই এ বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার জানিয়ে দেব।’ এ প্রসঙ্গে সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এই চিত্রনায়ক।

উল্লেখ্য যে, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কোনো সদস্যের অপরাধ আদালতে প্রমাণিত না হলে তিনি পুনরায় তার সদস্যপদ ফিরে পাবেন। আর দোষী সাব্যস্ত হলে আজীবনের জন্য সদস্যপদ হারাবেন। তবে মামলা যেহেতু হয়েছে সে কারণে পরীমনির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com