1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

অনুদানের দুই ছবিতে শাহনূর

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

মারুফ সরকার, বিনোদন : অভিনেত্রী শাহনূর সরকারি অনুদানে নির্মিত দুটি ছবিতে অভিনয় করছেন। এরই মধ্যে একটির নাম ‘আশীর্বাদ’। এটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। অন্যটি ‘কাকতাড়ুয়া’, পরিচালনা করছেন ফারুক হোসেন। দুটি ছবির কাজই পুরোপুরি শেষ করেছেন শাহনূর।

শাহনূর বলেন, মুক্তিযুদ্ধভিত্তিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে এ দুটো ছবি। কাকতাড়ুয়া ছবিতে আমার চরিত্র অনেক বেশি চ্যালেঞ্জিং। এতে অভিনয় করার সময় আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল। আশীর্বাদে আমি একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করেছি। এর গল্পটাও দারুণ। আমার বিশ্বাস মুক্তি পেলে ছবি দুটি দেখে দর্শক উপভোগ করবেন।’

এদিকে শাহনূর কাজ শেষ করেছেন রফিক শিকদারের ‘বসন্ত বিকেল’, জাহিদ হোসেনের ‘জীবন যন্ত্রণা’ ছবির কাজও। এদিকে লকডাউনের কারণে নতুন ছবি সোলায়মান আলী পরিচালিত ‘প্রেম প্রীতি বন্ধন’র কাজ শুরু করতে পারছেন না বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

এদিকে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও প্রায়ই ব্যস্ত থাকতে দেখা যায় এ অভিনেত্রীকে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তার প্রতিষ্ঠান থেকে কয়েকটি প্রামাণ্যচিত্র ও শর্টফিল্ম নির্মাণ করেছেন শাহনূর। এর মধ্যে একটি শর্টফিল্ম পরিচালনাও করেছেন তিনি। পাশাপাশি ওয়েব সিরিজের অভিনয় নিয়েও ব্যস্ত রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com