1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

বিয়ের খবর উসকে দিলেন অঙ্কুশ

  • আপডেট টাইম :: শনিবার, ৭ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা দীর্ঘ ১০ বছর ধরে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। তাদের সম্পর্কের খবর কারো অজানা নয়। এ জুটির বিয়ে নিয়ে অনেকবারই নানা গুঞ্জন চাউর হয়েছে। চলতি বছরের শুরুতে অঙ্কুশ বলেছিলেন—‘আগামী ডিসেম্বর মাসে বিয়ে করার পরিকল্পনা রয়েছে। আমরা দুই পরিবার একসঙ্গেই থাকি। এখন শুধু বিয়ের দিনটি চূড়ান্ত করার অপেক্ষা।’

এখনো ডিসেম্বর মাস আসেনি। কিন্তু শুক্রবার (৬ আগস্ট) বিকেলে অঙ্কুশ নিজেই বিয়ের খবর উসকে দিলেন। ইনস্টাগ্রামে এক পোস্টে এই অভিনেতা লিখেন, ‘দীর্ঘ অপেক্ষার পর সে আমাদের পরিবারের অংশ হতে যাচ্ছে। স্বপ্ন সত‌্যি হয়ে এলো।’ এ পোস্টের পর থেকে শুভেচ্ছায় ভাসছেন অঙ্কুশ। টলিউডের অনেক তারকাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। অন‌্যদিকে ঐন্দ্রিলা নিজেও মন্তব‌্য করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে কবে নাগাদ বিয়ের পিঁড়িতে বসছেন তা জানাননি অঙ্কুশ কিংবা ঐন্দ্রিলা।

এর আগে ভারতীয় একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে অঙ্কুশ হাজরা জানিয়েছিলেন—বাঙালি রীতি মেনেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার ইচ্ছে রয়েছে তাদের। সাজ-পোশাকেও বাঙালিয়ানার ছোঁয়া থাকবে। ঐন্দ্রিলা একাধিক টিভি ধারাবাহিক নাটকে বউ সেজেছেন। সে কথা মাথায় রেখেই আলাদা ধরনের সাজপোশাকের ইচ্ছা রয়েছে তার। রিসেপশনের দিন এ নায়িকা গাউন পরবেন বলেও জানিয়েছিলেন এই অভিনেতা।

এদিকে কিছুদিন আগে অভিজাত আবাসনে ফ্ল্যাট কিনেছেন অঙ্কুশ। ফ্ল্যাটের সামনে নিজের ও ঐন্দ্রিলার নামে বোর্ডও লাগিয়েছেন তারা।

‘ম্যাজিক’ সিনেমায় ঐন্দ্রিলার সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা। রাজা চন্দ পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন—পায়েল সরকার, বিদিপ্তা চক্রবর্তী, দেব শংকর হালদার প্রমুখ। গত ১২ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটি।

অঙ্কুশ অভিনীত সিনেমাগুলো হলো—‘কেল্লাফতে’, ‘ইডিয়ট’, ‘কানামাছি’, ‘খিলাড়ি’, ‘জামাই ৪২০’ ইত্যাদি। এছাড়া ভারত-বাংলাদেশ যৌথভাবে নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘রোমিও বনাম জুলিয়েট’ ও ‘আশিকী’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com