1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

বাংলাদেশিসহ ২৫৭ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে জাহাজ ভিড়লো ইতালিতে

  • আপডেট টাইম :: শনিবার, ৭ আগস্ট, ২০২১

প্রবাসের ডেস্ক : সাগর থেকে উদ্ধার করা বাংলাদেশিসহ ২৫৭ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি জাহাজ ইতালির ত্রাপানি বন্দরে নোঙ্গর করেছে। শনিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত রোববার ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূল থেকে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি কাঠের নৌকা থেকে ৩৯৪ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে ইউরোপীয় দাতব্য সংস্থা এসওএসের জাহাজ সি ওয়াচ ও ওসেন ভাইকিং। এরপর থেকে বন্দরে নোঙ্গরের অপেক্ষায় ছিল জাহাজ দুটি। শনিবার সি ওয়াচ ইতালির বন্দরে নোঙ্গরের অনুমতি পেলেও এখনও সাগরে ভাসছে ওসেন ভাইকিং।

রয়টার্স জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশই পুরুষ এবং তারা মরক্কো, বাংলাদেশে, মিশর ও সিরিয়ার নাগরিক। এদেরকে নিয়ে উদ্ধারকারী জাহাজ সি ওয়াচ ইতালির সিসিলি দ্বীপের ত্রাপানি বন্দরে নোঙ্গর করেছে।

এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, অভিবাসনপ্রত্যাশীদের করোনা শনাক্ত পরীক্ষা করা হয়েছে। পরে তাদেরকে জাহাজজে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে রাখা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com