1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

যে কারণে বানসালির প্রস্তাব ফেরালেন দীপিকা

  • আপডেট টাইম :: রবিবার, ৮ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : বলিউডের খ্যাতনামা নির্মাতা সঞ্জয় লীলা বানসালি। তার পরবর্তী সিনেমা ‘বাইজু বাওরা’র কাজ শুরু করেছেন। এতে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং। নির্মাতা চাইছিলেন আবারো রণবীর-দীপিকা জুটিকে পর্দায় আনতে। কিন্তু স্বামীর সমান পরিশ্রমিক না পাওয়ায় এই সিনেমা করবেন না বলে জানিয়েছেন দীপিকা।

বলিউডে পারিশ্রমিক বৈষম্য নিয়ে বেশ সোচ্চার দীপিকা। ‘ছপাক’ সিনেমার সহ-প্রযোজক ছিলেন তিনি। সাংবাদিক সম্মেলনে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, প্রযোজনার জন্য রণবীর সিং কি তাকে অর্থ দিয়েছেন? প্রশ্নের তীব্র বিরোধিতা করেছিলেন দীপিকা। পাল্টা প্রশ্ন করেছিলেন, তিনি যেখানে প্রযোজক, কেন স্বামী তাকে অর্থ দেবেন।

কবীর খানের ‘৮৩’ সিনেমায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার শুটিং সারছেন তিনি। শুধু তাই নয়, হৃতিকের সঙ্গে ‘ফাইটার’এবং প্রভাসের সঙ্গে নাগ অশ্বিনের একটি সিনেমায় অভিনয় করছেন দীপিকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com