1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

শুটিংয়ে অংশ নিতে পারবেন পরীমনি!

  • আপডেট টাইম :: রবিবার, ৮ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমনির বাসায় অভিযান চালিয়ে মাদকসহ আটকের পর তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে চারদিনের রিমান্ডে রয়েছেন তিনি। এ পরিস্থিতিতে চলচ্চিত্র শিল্পী সমিতি তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে।

শনিবার (৭ আগস্ট) সমিতির কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মিশা সওদাগর জানান, সমিতির কোনো কার্যক্রমে পরীমনিকে আমন্ত্রণ করা হবে না এবং সমিতি থেকে কোন সুযোগ-সুবিধাও পাবেন না তিনি।

তবে পরীমনি জামিনে বের হলে তার অসমাপ্ত সিনেমার কাজে বাধা থাকবে কি না? এমন প্রশ্নের জবাবে মিশা সওদাগর বলেন, ‘স্থগিতাদেশ না ওঠা পর্যন্ত পরীমনি সংগঠনের কোনো কার্যক্রমে আমন্ত্রণ বা অংশ নিতে পারবেন না। তবে তিনি তার অসমাপ্ত সব শুটিং-ডাবিং করতে পারবেন। পরীমনি চাইলে অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। অভিনয় চালিয়ে যেতে পারবেন।’

আদালতে যদি প্রমাণিত হয় পরীমনি নির্দোষ, তাহলে তার সদস‌্যপদ ফিরে পাবেন। আর যদি দোষী সাব্যস্ত হন, তাহলে আজীবনের জন্য শিল্পী সমিতির সদস্যপদ হারাবেন এই নায়িকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com