1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

শিল্পা ও তার মা’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগে দুই মামলা

  • আপডেট টাইম :: সোমবার, ৯ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে। এ নিয়ে দারুণ সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। তাকে পুলিশি জেরার মুখেও পড়তে হয়েছে।

এসব বিষয় নিয়ে শিল্পার পরিবারের নাজেহাল অবস্থা। এ পরিস্থিতিতে শিল্পা ও তার মা সুনন্দা শেঠির বিরুদ্ধে ভারতের উত্তর প্রদেশের লখনৌতে প্রতারণার অভিযোগে দুটি মামলা দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে শিল্পা ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন‌্য লখনৌ পুলিশের একটি দল মুম্বাইয়ে পৌছেছে। এ যেন মরার ওপর খাঁড়ার ঘা!

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, আইওসিস ওয়েলনেস সেন্টারকে ঘিরেই এসব ঘটনার সূত্রপাত। শিল্পা এই প্রতিষ্ঠানের কর্ণধার। এটি পরিচালনাও করেন তিনি। উত্তর প্রদেশে বিভিন্ন জায়গায় শরীরচর্চা কেন্দ্রের শাখাও রয়েছে। দুই ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি রুপি শিল্পা শেঠির মা সুনন্দা নিয়েছেন বলে অভিযোগ। তা ছাড়া একাধিক জায়গায় প্রতিষ্ঠানটির শাখা খোলার নামে কোটি কোটি রুপি আত্মসাৎ করেছেন তারা।

মামলার তদন্ত কর্মকর্তা সংবাদমাধ‌্যমটিকে বলেন—বিষয়টি হাই-প্রোফাইল হওয়ায় পুলিশ গভীরভাবে এটি তদন্ত করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com