1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির

করোনায় ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারদের এককালীন ৫০ হাজার টাকা সহায়তা প্রদানের দাবি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি: গত প্রায় দুই বছর যাবত করোনা ভাইরাসের প্রকোপ কমাতে সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধের ফলে ক্ষতিগ্রস্ত অসহায় শ্রমিক পরিবারগুলোকে কমপক্ষে ৫০ হাজার টাকা করে এককালীন সহায়তা প্রদান করতে সরকারের প্রতি আহবান জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড শ্রমিক ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান মনির। ৯ আগস্ট ২০২১ সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি জানান।

মনিরুজ্জামান মনির বলেন, “করোনা মহামারি শুরুর পর কর্ম হারিয়েছেন সারাদেশের লক্ষ লক্ষ শ্রমিক। বিশেষ করে, দিনমজুর শ্রেণীর অবস্থা খুবই খারাপ। শিল্প-কারখানা, দোকানপাট ও পরিবহন সেক্টর বন্ধ থাকায় পরিবারের ভরণ পোষণ চালাতে শ্রমিকদের একটি বড় অংশ ঋণের ফাঁদে পতিত হয়েছেন। নিজেদের কষ্টের মূল্যবান সম্পদ, জায়গা-জমি পর্যন্ত বিক্রি করতে বাধ্য হয়েছেন। এসকল অসহায় পরিবার সরকারের পক্ষ থেকে এককালীন কমপক্ষে ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করা হলে তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে।”

তিনি আরো বলেন, “করোনাকালে নতুন করে পায় আড়াই কোটি মানুষের জীবনযাত্রা দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। আগে থেকেই আরো প্রায় সাড়ে তিন কোটি মানুষের দারিদ্র্যসীমার নিচে বসবাস। করোনা দুর্যোগে সরকার এসকল দরিদ্র মানুষের সহায়তা যেসকল কার্যক্রম নিয়েছিল তা বাস্তবতার চেয়ে অনেক কম এবং বেশির ভাগ ক্ষেত্রেই এ সকল সহায়তা প্রকৃত অসহায় মানুষদের হাতে গিয়ে পৌঁছায়নি। আমরা বাংলাদেশ ইউনাইটেড শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে দেশের কর্মহীন শ্রমিক-কর্মচারীদের তালিকা করে প্রকৃত অসহায় মানুষের মাঝে সহায়তা পৌঁছানোর জোর দাবি জানাচ্ছি।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com