1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

নতুন দল নিয়ে বাংলাদেশে আসছে নিউ জিল্যান্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসবে নিউ জিল্যান্ড দল। এই সফরকে সামনে রেখে সোমবার (৯ আগস্ট) রাতে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট।

অবশ্য বাংলাদেশ সফরে আসছেন না ব্লাক ক্যাপসদের বিশ্বকাপ দলের কোনো খেলোয়াড়। সেই তালিকায় আছেন— কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে, জিমি নিশাম, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, কাইল জেমিসন, ম্যাট হেনরি, ইশ সোধি, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, লকি ফার্গুসন, মার্ক চাপম্যান, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, অ্যাডাম মিলনে ও টড অ্যাস্টলের মতো খেলোয়াড়রা।

বাংলাদেশ সফরে কিউইদের দ্বিতীয় সারির এই দলটিকে নেতৃত্ব দিবেন টম লাথাম।

১৬ সদস্যের নিউ জিল্যান্ড দল:

টম লাথাম (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফিল অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লানডেল, ডগ ব্রাসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, স্কট কুগজেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লাইর টিকনার, উইল ইয়াং।

বাংলাদেশ-নিউ জিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। বাকি চারটি ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com