1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

তাদের এক দিনেই রাজি করান করন জোহর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : করন জোহর পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘কাভি খুশি কাভি গাম’। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশান, কারিনা কাপুর খানের মতো শিল্পীরা অভিনয় করেছেন চলচ্চিত্রটিতে। যশরাজ ফিল্মস প্রযোজিত এ চলচ্চিত্র ২০০১ সালে মুক্তির পর দারুণ সাড়া ফেলেছিল। দুই দশক পরও এখনো দর্শক মনে রেখেছেন এই চলচ্চিত্রের কথা।

‘কাভি খুশি কাভি গাম’ চলচ্চিত্রটি যখন নির্মাণের ছক কষছিলেন করন, তখন মাত্র একটি চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা ছিল তার ঝুলিতে। তারপরও বলিউডের ডাক সাইটের অভিনয়শিল্পীদের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রাজি করিয়েছিলেন তিনি। সম্প্রতি টিভি রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১২’-এ অতিথি বিচারক হিসেবে হাজির হয়ে এ তথ্য জানান এই পরিচালক।

বয়োজ্যেষ্ঠ হিসেবে সবার আগে অমিতাভ বচ্চন, জয়া বচ্চনকে চলচ্চিত্রটিতে কাজের প্রস্তাব দেন করন জোহর। তার ভাষায়—‘যখন কথাবার্তা বলার জন্য অমিতজির বাড়ি গেলাম, গিয়ে দেখি পাশে জয়া আন্টিও বসে আছেন। তিনি অবশ্য জানতেন না আমি কেন গিয়েছি। চিত্রনাট্য শোনা শেষ করেই অমিতজি জানান এই চলচ্চিত্রে কাজ করবেন তিনি।’

অমিতাভের সঙ্গে এই চলচ্চিত্রের বিষয়ে কথাবার্তা পাকা করে বাড়ির বাইরে বেরিয়ে আসেন করন। তারপর জয়া বচ্চনকে বাড়ির বাইরে ডেকে আনেন। এ নির্মাতা বলেন, ‘‘জয়া আন্টি বাইরে আসার পর বলি, একদিন আপনার সঙ্গে দেখা করতে চাই। এ কথা শুনে অবাক হয়ে বলেন, ‘এই তো দেখা হলো। আমি বলি, এবার তো অমিতজির সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরেরবার জয়া বচ্চনের সঙ্গে দেখা করে চলচ্চিত্রটির বিষয়ে কথা বলতে চাই। আমার কথা শুনে একবাক্যে রাজি হয়ে যান জয়া আন্টি।’’

একই দিন দুপুরবেলায় শাহরুখ খানের কাছে হাজির হন করন। চিত্রনাট্য না শুনে, না পড়েই কাজটি করতে রাজি হয়ে যান বলিউডের এই বাদশা। করন জোহরের বিস্ময়ের ভাব তখনো কাটেনি। তার মধ্যে শাহরুখ বলেন—‘বন্ধুর জন্য এটুকু করতেই পারি।’ এরপরের ধাপ ছিলেন কাজল। প্রথমে এ অভিনেত্রী কাজটি করতে অমত প্রকাশ করেন। কিন্তু করনের অনুরোধে গল্প ও চিত্রনাট্য শুনতে রাজি হয়েছিলেন কাজল। করন জোহর বলেন, ‘‘চিত্রনাট্য শোনার মাত্র মিনিট দুয়েকের মাথায় আবেগপ্রবণ হয়ে পড়েন কাজল। অশ্রুভরা চোখে কাজল বলেছিলেন, এই চলচ্চিত্র আমাকে করতেই হবে।’’

এর পরের ব্যক্তি ছিলেন হৃতিক রোশান। এ অভিনেতার ‘কহো না প্যায়ার হ্যায়’ চলচ্চিত্রটি তখনো মুক্তি পায়নি। তার আগেই ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমায় অভিনয় করতে রাজি হয়ে যান। একই দিন রাত ১০টা নাগাদ হাজির হন কারিনা কাপুরের বাসায়। এভাবে মাত্র ২৪ ঘণ্টায় রাজি করান চলচ্চিত্রটির প্রধান শিল্পীদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com