1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

পিএসজিতে মেসিকে স্বাগত জানালেন বন্ধু নেইমার

  • আপডেট টাইম :: বুধবার, ১১ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : প্যারিস সেন্ট জার্মেইর সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্নের জন্য প্যারিসের পা রাখার সঙ্গেই লিওনেল মেসি। এর মধ্যেই আর্জেন্টাইন সুপারস্টারকে আলোর শহরে প্যারিসে স্বাগত জানান পিএসজির ব্রাজিলিয়ান তারকা বন্ধু নেইমার জুনিয়র।

মঙ্গলবার (১০ আগস্ট) ইনস্টাগ্রাম স্টোরিতে ছোট এক ভিডিও ক্লিপসের মাধ্যমে মেসিকে স্বাগত জানান নেইমার। ছোট এই ক্লিপসের ক্যাপশনে লেখেন; ব্যাক টুগেদার-অর্থ্যাৎ আবার মিলন হচ্ছে। বার্সেলোনার জার্সিতে দুজনকে একসঙ্গে আলিঙ্গন করতে দেখা যাচ্ছে।

প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) দেওয়া প্রস্তাবে সম্মতি দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল যাদুকর। দুই বছরের চুক্তিতে প্যারিসে যাচ্ছেন মেসি। পরবর্তীতে আরও ১ বছর বাড়ানোর সুযোগ থাকছে। মৌসুম প্রতি মেসিকে ৩৫ মিলিয়ন ইউরো (প্রায় সাড়ে তিনশ কোটি টাকা) বেতন দেওয়া হবে।

এরপরেই আজ বিকেলে বার্সেলোনা ছাড়েন মেসি। এখন তিনি প্যারিসের পথে রয়েছেন। আজই দুই মেসি-পিএসজির মধ্যে আনুষ্ঠানিকতা শেষ হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com