1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক

মেসির জন্য বদলে গেল ফ্রেঞ্চ লিগের নিয়ম

  • আপডেট টাইম :: বুধবার, ১১ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার রাত থেকে আনুষ্ঠানিকভাবে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) খেলোয়াড় হয়ে গেছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। বোনাস ও অন্যান্য সুবিধাসহ বাৎসরিক প্রায় ৩৫ মিলিয়ন ইউরো পারিশ্রমিকের বিনিময়ে মেসিকে দলে ভিড়িয়েছে পিএসজি।

বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়কে নিজেদের টুর্নামেন্টে পেয়ে নিয়ম বদলাতেও দ্বিধা করেনি ফ্রেঞ্চ লিগ ওয়ান কর্তৃপক্ষ। মেসির জন্য জার্সি নম্বরের নিয়মে পরিবর্তন আনা হয়েছে। যাতে করে নিজের পছন্দমতো ৩০ নম্বর জার্সি পরে খেলতে পারেন মেসি।

মেসির পিএসজিতে যোগদানের খবর প্রায় নিশ্চিত হওয়ার পরপরই নিজের ১০ নম্বর জার্সি ছেড়ে দিতে রাজি হয়েছিলেন পিএসজির ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তবে তা নেননি। গুঞ্জন শোনা গিয়েছিল, পিএসজিতে হয়তো ১৯ নম্বর পরবেন জার্সি মেসি।

শেষপর্যন্ত পিএসজিতে ৩০ নম্বর জার্সি নিয়েছেন মেসি। যা তার বার্সেলোনা ক্যারিয়ার শুরুর সময়ের জার্সি নম্বর। ২০০৩ সালে বার্সেলোনায় অভিষেকের সময় ৩০ নম্বর জার্সি পরেছিলেন মেসি। পরে ২০০৬ সালে বদলে পরেন ১৯ নম্বর জার্সি।

আর ২০০৮ সালের পর থেকে ১০ নম্বর জার্সিকে নিজের সমার্থকই বানিয়ে ফেলেছিলেন মেসি। কিন্তু এখন পিএসজিতে আর সেই ১০ নম্বর জার্সিতে দেখা যাবে না তাকে। নতুন ঠিকানায় পুরোনো জার্সি নম্বর নিয়ে খেলবেন মেসি।

এটি করার জন্য লিগ ওয়ানকে আনতে হয়েছে নিয়মের পরিবর্তন। কারণ লিগের নিয়মে স্পষ্ট বলা আছে দলের ১, ১৬ ও ৩০ নম্বর জার্সি রাখতে হবে গোলরক্ষকদের জন্য। কিন্তু মেসি তো আর গোলরক্ষক নন। তাই নিজেদের নিয়মে শিথিলতা এনে তাকে ৩০ নম্বর জার্সি পরার অনুমতি দিয়েছে লিগ ওয়ান কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com