1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

নালিতাবাড়ীতে মোটরসাইকেল-ভটভটি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বিপরীতমুখী ভটভটি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইকবাল হোসেন (১৭) নামে মোটরসাইকেল চালক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেল পৌণে তিনটার দিকে শহরের কালিনগর-বাঘবেড় সড়ক মোড় সংলগ্ন এলাকার শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, বিকেল পৌণে তিনটার দিকে মুষলধারে বৃষ্টির সময় রানীগাঁও গ্রামের ইব্রাহিমের ছেলে ইকবাল হোসেন মোটরসাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। অন্যদিকে বিপরীত দিক থেকে নালিতাবাড়ী শহরের দিকে আসছিল গরু বোঝাই একটি ভটভটি। এসময় কালিনগর-বাঘবেড় সড়ক মোড়ের কাছাকাছি পৌছলে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। একইসাথে মোটরসাইকেল থেকে ছিটকে মাথা দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় ইকবাল। দুর্ঘটনার পরপরই ভটভটি চালক পালিয়ে গেছে। খবর পেয়ে থানা পুলিশ ভটভটি জব্দ ও লাশ উদ্ধার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com