1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

পরীমণির মুক্তির দাবিতে মানববন্ধন!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি : বাংলা চলচ্চিত্রের নায়িকা পরীমণি বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার হয়েছেন এক সপ্তাহের বেশি সময় আগে। বর্তমানে তিনি মামলায় রিমান্ডে আছেন। এই কয়দিন ধরে সোশ্যাল মিডিয়ায় অনেকে তার পক্ষে থাকলেও পরীমণির মুক্তির দাবিতে পথে নামেনি চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনসহ তার কাছের মানুষগুলো।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে দেখা যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘পরীমণির মুক্তি চাই’ লেখা একটি ব্যানার হাতে দাঁড়িয়ে রয়েছেন তিনজন মানুষ। এরা পরিচিত কোনো মুখ নয়। মিডিয়ার সঙ্গেও তাদের কোনো সম্পর্ক নেই।

জানা গেছে, এই মানববন্ধনের নেতৃত্বে রয়েছেন অখ্যাত ও স্বঘোষিত এক কবি, নাম জগদীশ বড়ুয়া পার্থ। নিজের পরিচয় দিয়ে ব্যানারে তিনি লিখেছেন, এই সেই কবি জগদীশ বড়ুয়া পার্থ, ২০১৮ সালে ঢাকা-৮ আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন।

এর উপরে লেখা রয়েছে একটি স্লোগান। সেটি হলো, ‘সাগর পাড়ের মানুষ আমি, বিশাল আমার মন। এই মুক্তির আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে সোনার বাংলার জনগণ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com