1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

ধোবাউড়ায় অসুস্থ বৃদ্ধাকে দেওয়া হলো দুই টিকা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের সিমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় এক বৃদ্ধার শরীরে ৫ মিনিটের ব্যবধানে পরপর কোভিড-১৯ এর সিনোফার্মা’র দুটি টিকা পুশ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার জন্য নির্ধারিত টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসলে উপজেলার ভুট্টা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী খোদেজা আক্তার (৫৫) কে দুটি টিকা পুশ করা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ভোক্তভোগী খোদেজা আক্তার বলেন, প্রথমে একটি টিকা নেওয়ার পর শরীর দুর্বল থাকায় ওখানেই একটু বসেছিলাম, এরই মধ্যে আরেকটি টিকা এনে মহিলা ডাক্তার আমার শরীরে পুশ করে দেয়। আমি বলার আগেই ঐ ডাক্তার আমাকে বলছে ইস একটু আগেই তো আপনাকে দিলাম।
খোদেজা আক্তারের জামাতা আব্দুল বারেক জানান, পরপর দুটি টিকা নেওয়ার পর শরীরের প্রচণ্ড কাঁপুনি ধরে, পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ধোবাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হাসান শাহীন মঠোফোনে কালের কণ্ঠকে বলেন, মহিলাকে দুই টিকা দেওয়া হয়নি। মহিলাকে একটি টিকা দেওয়া হয়েছে। পরে তার পেশার বেড়ে গেলে আমরা তাকে হাসপাতালে ভর্তি করি। বর্তমানে ঐ মহিলা চিকিৎসাধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com