1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

যশোরে ডাকাতিকালে ইউপি সদস্যসহ আটক ৪

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
যশোর : যশোরের বাঘারপাড়ায় চার ডাকাতকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকালে উপজেলার শুকদেবনগর থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হল- নড়াইল নড়াগাতি থানার নয়নপুর গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে বরখাস্ত পুলিশ সদস্য মিজানুর রহমান (৪০), শার্শা উপজেলার সেতাই গ্রামের নূর ইসলামের ছেলে ও গোগা ইউনিয়নের ইউ পি সদস‍্য. কামরুজ্জামান (৩৫), একই গ্রামের নাজির উদ্দিনের ছেলে দেলোয়ার (৪২), সাতক্ষীরা সদর উপজেলার মাসখোলা গ্রামের জোমাদ আলীর ছেলে জাহাঙ্গীর (৩২)। ডাকাতচক্রের বাকি আরো চার সদস্য পালিয়েছে। এ ঘটনায় একটা মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ- ১৯-৯৬৯৪) উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, আশরাফুজ্জামান নামে এক ব্যক্তি ঢাকা থেকে সাতক্ষীরা যাওয়ার উদ্দেশ্য ভোরে খুলনা জিরো পয়েন্ট হয়ে ডুমুরিয়ার গুটুদিয়া পৌঁছালে ডাকাত দলের কবলে পড়েন। তাৎক্ষণিকভাবে ডাকাত দলের সদস্যরা তাদের গাড়ি দিয়ে গাড়ির গতিরোধ করে ব্যারিকেড দেয়। গাড়িতে থাকা আশরাফুজ্জামান ও ইকবালকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাদেরকে হাত মুখ বেঁধে ফেলে। এরপর তারা (ডাকাত দলের সদস্যরা) গাড়ির নিয়ন্ত্রণ নেয়। পরে দুজনকে হাত মুখ বাঁধা অবস্থায় বাঘারপাড়া উপজেলার সাইটখালি গ্রামের এক ফাঁকা জায়গায় ফেলে দেয়। সেখান থেকে দুজনে স্থানীয়দের সহযোগিতায় জিপিএসের মাধ্যমে গাড়ির অবস্থান শনাক্ত করে চাড়াভিটা এলাকায়।
চাড়াভিটা এলাকার লোকজন গাড়িটি দেখে থামানোর চেষ্টা করলে তারা উল্টো পথে চলে যায়। পরে ডাকাত দলের সদস্যরা শুকদেবনগর গ্রামে পৌঁছে গাড়ি রেখে পালানোর চেষ্টাকালে জনতা তাদের ধরে ফেলে এবং মারধর করে।
প্রশাসন বিষয়টি জানতে পেরে চার ডাকাতকে জনতার কাছ থেকে আটক করে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশে সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com