1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

বেনাপোলে ইজিবাইক তল্লাশি করে ৮৩ হাজার কয়েন উদ্ধার, আটক ১

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
রফিকুল ইসলাম, যশোর: যশোরের বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে ২ টাকার ও ১ টাকার মোট ৮৩ হাজার টাকার কয়েনসহ আবদুর রহমান (৩০) নামে একজনকে শুক্রবার দুপুরে আটক করেছে বিজিবি। কয়েনগুলো ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল বলে সে বিজিবির কাছে স্বীকার করেছে। সে বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের আবুল কালামের ছেলে।
বিজিবি আমড়াখালী চেকপোস্ট সুবেদার শাহীন রহমান জানান, গোপন সংবাদে জানতে পারি আব্দুর রহমান নামে এক ব্যক্তি ভারতে পাচারের জন্য বিপুল পরিমান কয়েন নিয়ে নাভারন থেকে ইজিবাইক করে বেনাপোলের দিকে যাবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির তল্লাশি জোরদার করে আমড়াখালি চেকপোস্টে ইজিবাইকটি থামিয়ে ৭টি বস্তায় থাকা ৮৩ হাজার কয়েনসহ আসামিকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com