1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

ঝিনাইগাতীতে শতাধিক পরিবারকে বিজিবির খাদ্য সহায়তা প্রদান 

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকার শতাধিক হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৫ আগস্ট) সকালে ঝিনাইগাতী উপজেলার নকশী বিওপিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন ৩৯ বিজিবি ময়মনসিংহের ব্যাটালিয়ানের অ্যাডজুট্যান্ট (সহকারী পরিচালক) মোহাম্মদ ইউনুস।
এসময় অন্যান্যদের মধ্যে বিজিবি নকশী বিওপির কোম্পানী কমান্ডার মো. ওমর ফারুক, হাবিলদার মো. রফিকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।
এদিন শেরপুর সীমান্তের বিভিন্ন ক্যাম্পে শতাধিক হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবন ও সাবান বিতরণ করা হয়।
৩৯ বিজিবি ময়মনসিংহের ব্যাটালিয়ানের অ্যাডজুট্যান্ট (সহকারী পরিচালক) মোহাম্মদ ইউনুস জানান, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় ৩৯ বিজিবি’র আওতাধীন শেরপুর ও ময়মনসিংহ জেলায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com