1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদত বার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ আগস্ট, ২০২১
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : বিনম্র শ্রদ্ধায় শোক ও ভালোবাসায় সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে আজ পালিত হয়েছে স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

দিবসটি পালনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকালে অর্ধনমিতভাবে জাতীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৮ টায় ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলবাড়ী উপজেলা প্রশাসন, ফুলবাড়ী থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, পৌরসভা, ফুলবাড়ী প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়াও নানান কর্মসূচির মধ্যদিয়ে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান দিবসটি পালন করেন।

এদিকে সকাল সাড়ে ৯ টায় ফুলবাড়ী প্রেসক্লাব পক্ষ থেকে ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সকাল ১০ টায় ফুলবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়।

এছাড়াও ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় ভার্চুয়াল আলোচনা সভা, বাদ যোহর মসজিদে মসজিদে দোয়া মাহফিল ও সুবিধাজনক সময় মন্দিরে মন্দিরে প্রার্থনা এবং চিত্রাংকন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com