
শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীর সাব রেজিষ্ট্রী কার্যালয়ের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) দুপুরে সাব রেজিস্টিষ্ট্র কার্যালয়ে ওই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রীবরদী সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার হযরত আলীর সভাপত্বিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- শেরপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার: নুর নেওয়াজ, দলিল লেখক সমিতির সভাপতি বদরুজ্জামান সিদ্দিকি সবুজ, সাবেক সভাপতি আনিছুর রহমান, সাবেক সম্পাদক নুরুজ্জামান ফুলু, কোষাদ্যক্ষ আবু হারিছসহ দলিল লেখক ও সাব-রেজিস্ট্রি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।