1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

নালিতাবাড়ীতে পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালিত

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ আগস্ট, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

উপজেলার অন্যান্য ইউনিয়নের ন্যায় রবিবার (১৫আগস্ট) বিকেলে বারমারী বেগম রওশন আরা একাডেমি প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের যুগ্মআহবায়ক আজাদ মিয়া, সাবেক কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল মঞ্জিল, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল আলম, আওয়ামী লীগ নেতা এরশাদ আলম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মজনু, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু সাঈদ দেওয়ান প্রমুখ। পরে ইউপি চেয়ারম্যান আজাদ মিয়ার আয়োজনে দোয়া ও ভোজের আয়োজন করা হয়।

এতে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও কালো পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com