1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী নালিতাবাড়ীতে ৫ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামের ডিলারের গুদাম ভেঙে ১৬৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকেরা আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার

আফগান প্রেসিডেন্ট হতে পারেন তালেবান নেতা মোল্লা আবদুল গনি

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ আগস্ট, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের প্রেসিডেন্ট হতে পারেন তালেবান নেতা মোল্লা আবদুল গনি বরাদর। রোববার আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির পদত্যাগ ও দেশত্যাগের পর এই জল্পনা তুঙ্গে উঠেছে।

আরব নিউজ জানিয়েছে, রোববার সকালে আশরাফ গনির সরকারি বাসভবনে যে সমঝোতা বৈঠক হয় তাতে হাজির ছিলেন মোল্লা আবদুল গনি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে,  রোববার সকালে রাজধানী কাবুলের চার দিক দিয়ে প্রবেশ করতে শুরু করে তালেবান যোদ্ধারা। তবে দলীয় নেতৃত্বের নির্দেশে কাবুলে ঢোকার মুখেই থমকে যেতে হয় তাদের। তালেবান নেতারা জানান, যারা কাবুল ত্যাগ করতে চায়, সে সুযোগ যেন তাদের দেওয়া হয়। কোনো সংঘাত নয়, বরং শান্তিপূর্ণভাবেই তারা ক্ষমতার পালাবদল চায় তারা।

এর পরিপ্রেক্ষিতে মার্কিন কূটনীতিবিদ ও ন্যাটো প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন আশরাফ গনি। এরপর বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয় তালেবান নেতৃত্বকে। আমন্ত্রণ পেয়ে মোল্লা আবদুল গনি বরাদরের নেতৃত্বে প্রেসিডেন্টের বাসভবনের উদ্দেশে রওনা দেয় তালেবানের একটি প্রতিনিধি দল। সেখানে তাদের কাছে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নেন আশরাফ। ওই বৈঠকেই তালেবান অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট হিসেবে আবদুল গনি বরাদরের নাম উঠে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com