1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১১০৭, আক্রান্ত ৪৪ হাজার ১৩৮

  • আপডেট টাইম :: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে এখন পর্যন্ত মারা গেছেন ১১০৭ জন। আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ১৩৮ জন। তবে নতুন করে আক্রান্তের সংখ্যা আগের থেকে কিছুটা কমেছে।

করোনাভাইরাসে মৃত্যুমিছিল থামার কোনো লক্ষণ নেই। সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, চীনের বাইরে আক্রান্ত হওয়ার ঘটনাগুলি কয়েকটি আগুনের ফুলকি মনে হলেও তার থেকে বড় অগ্নিকাণ্ড হতে পারে। এই মহামারীকে কোনোভাবেই হাতের বাইরে যেতে দেওয়া যাবে না বলে।

এদিকে, সিঙ্গাপুরে আরও এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এ নিয়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৭ জনে, চীনের বাইরে যা সর্বোচ্চ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

রোববার যেখানে ২ হাজার ৬১৮ জনের আক্রান্ত হওয়ার খবর মিলেছিল, সেখানে সোমবার আক্রান্ত হন ২ হাজার ৯৭ জন। তবে এর আগেও, এই সংখ্যা কমতে দেখা গিয়েছিল। ৭ ফেব্রুয়ারি আক্রান্ত হন ২ হাজার ৮৪১ জন এবং তার পরের দিন আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ১৪৭ জন।

নতুন করে আরও অনেকে আক্রান্ত হওয়ায় চীনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪ হাজার ১৩৮ জন। আর চীনের বাইরে ৩০টি দেশে একজনের মৃত্যুসহ ৩২০ জনের দেহে মিলেছে করোনাভাইরাস। মার্চের শেষ পর্যন্ত চীনের সঙ্গে বিমান পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com