1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ৩২ বাসযাত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় সন্দেহভাজন বোকো হারাম সন্ত্রাসীদের হামলায় ৩২ বাসযাত্রী নিহত হয়েছে। বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুরি থেকে ২৪ কিলোমিটার দূরে অনো এলাকায় এ ঘটনা ঘটেছে।

বোকো হারামের সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে সেনাবাহিনী বোর্নোতে বিকেলে ৫টার পর কারফিউ জারি করেছিল। রোববার বিকেলে বাসটি অনো গ্রামে আসলে কারফিউ শুরু হয়ে যায়। এ কারণে যাত্রীদের নিয়ে বাসটি ওই গ্রামেই অবস্থান করছিল। রাত পৌনে ১০টার দিকে সন্ত্রাসীরা বাসের যাত্রীদের ওপর হামলা চালায়। এতে ৩২ জন নিহত হয়। বেশ কয়েক জনকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে। এদের অধিকাংশই নারী। বাসটি ছাড়া আরো ১৮টি যান সন্ত্রাসীরা পুড়িয়ে দিয়েছে।

প্রেসিডেন্ট বুহারির গণমাধ্যম বিষয়ক জ্যেষ্ঠ বিশেষ সহকারি গারবা শেহে জানিয়েছেন,সরকার বোকো হারামের সহিংসতা বন্ধে বদ্ধপরিকর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com