1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

যশোরের শার্শায় জমাজমি সংক্রান্ত গোলযোগে নিহত ১

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ আগস্ট, ২০২১
রফিকুল ইসলাম, যশোর: যশোরের শার্শায় জমিজমা নিয়ে সংঘর্ষে আহত হাতেম আলী (৩৮) মারা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা লাউতাড়া গ্রামে।
এলাকাবাসী জানায়, প্রতিবেশি মৃত মশিয়ার রহমানের পুত্র বাবলু ও জাহাঙ্গীরের সাথে মৃত আব্দুল খালেক সরদারের পুত্র হাতেম আলীর জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে এ নিয়ে দু‘পক্ষের কথাকাটির এক পর্যায়ে বাঁশের লাঠি দিয়ে পিছন থেকে হাতেম আলীর মাথায় আঘাত করলে সে মারাত্মক ভাবে আহত হয়। স্বজনেরা উদ্ধার করে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়.সেখানে অবস্থার অবনতি হলে. তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৫ আগস্ট) দুপুর একটার সময় তিনি মৃত্যু বরন করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, নিহতের লাশ ঢাকা থেকে সড়ক পথে নিয়ে আসা হচ্ছে। লাশ আসার পর ময়না তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। লাশ আসার পর মামলা দায়ের করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com