1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

যশোরে কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত 

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ আগস্ট, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টপর সময় ঝিকরগাছা বাজারের ‘সেবা’ স্বেচ্ছাসেবী সংঠনের কার্যালয়ের কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির প্রতিনিধি সভায় মূলআলোচ্য বিষয় ছিলো সরকারি নীতিমালা লঙ্ঘন করে ঝিকরগাছা ব্রীজ নির্মাণ, কপোতাক্ষ নব্যতা, নৌ-চলাচল ও চলমান সংস্কার প্রকল্প পরিপন্থি এর প্রতিবাদে কর্মসূচি হাতে নিয়েছে।
কর্মসূচির মধ্যে আগামী ১৬ আগস্ট পর্যন্ত কপোতাক্ষ অববাহিকায় গণসংযোগ, ১৬ আগস্ট দুপুর ১২টায় যশোর থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ব্যবস্থা গৃহিত না হলে আগমী ২৯ আগস্ট সকাল ১১টায় ঝিকরগাছা বাজারে বৃহত্তর সমাবেশ অনুষ্ঠিত হবে। কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন, কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ।
বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি ও কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির সদস্য মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির আহবায়ক অনিল বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য সাহানা আক্তার, ‘সেবা’ স্বেচ্ছাসেবী সংঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, সহ সভাপতি আলীশাহ, সাধরণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, সদস্য ফয়েজ আহমেদ, ঝিকরগাছা মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দীন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক তফিকুল ইসলাম স্বপন, সাপ্তাহিক নিশানের সম্পাদক নুরুল্লাহ খান রুমি, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ সহ আরো অনেকে।
উল্লেখ্য, প্রতিনিধি সভার পরিশেষে মোঃ আব্দুর রহিমকে আহবায়ক, মাস্টার আশরাফুজ্জামান বাবুকে সদস্য সচিব ও অন্যান্য উপস্থিতিদেরকে নির্বাহী সদস্য করে কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির ঝিকরগাছা আহবায়ক কমিটি ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কপোতাক্ষ বাঁচাও আন্দোলন কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com