
নালিতাবাড়ী (শেরপুর): বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার উদ্যোগে সন্ত্রাসবিরোধী দিবস পালিত হয়েছে নালিতাবাড়ীতে। একই সাথে স্থানীয় সাংবাদিকদের মাঝে কমরেড আবুল বাশার ব্রিগেড এর উদ্যোগে মাস্ক ও গেঞ্জি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে শহরের আড়াইআনী বাজারের ধারা রোডস্থ দলীয় কার্যালয়ে এ দিবস পালিত হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান ও অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা ১৯৯২ সালে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন।
পরে স্থানীয় সাংবাদিকদের মাঝে মাস্ক এবং গেঞ্জি বিতরণ করা হয়। এসময় নালিতাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, জাতীয় সাংবাদিক সংস্থা নালিতাবাড়ী শাখার সাধারণ সম্পাদক মুঞ্জুরুল আহসান, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সাইফুল ইসলাম, যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলাম, দিনকাল প্রতিনিধি আমিরুল ইসলাম, সাংবাদিক জাফর আহমেদ, মুক্তার হোসেন মুক্তা, এনএইচ নয়ন, আজিনুর রহমান, মনিরুল ইসলাম, হাকিম আজিজ, মিলন আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।