1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

চলতি মাসেই মা হবেন নুসরাত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : মা হতে যাচ্ছেন টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহান। এ খবর প্রকাশ‌্যে আসার পর জানা যায়, চলতি বছরের সেপ্টেম্বরে মা হবেন তিনি।

এবার জানা গেল, নুসরাতের সন্তান প্রসবের সম্ভাব‌্য দিন এগিয়ে এসেছে। চলতি মাসের শেষের দিকে তার ঘর আলো করে আসবে নতুন অতিথি। আপাতত তারই অপেক্ষায় এই অভিনেত্রী।

সোমবার (১৬ আগস্ট) সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি পোস্ট করেন নুসরাত। বিনা মেকআপে মাথায় হলুদ হেয়ারব্যান্ড দিয়ে ছবিটি তুলেছেন তিনি। মুখে একগাল হাসি। এমনকি, সারাদিন যে হাসছেন সেকথাও লিখতে ভোলেননি। অন্তঃসত্ত্বার এই সময়টা চুটিয়ে উপভোগ করছেন হবু মা।

২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে ধর্মীয় রীতি মেনে নিখিল জৈনর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত জাহান। তবে এক বছরের মাথায় তাদের দাম্পত‌্য জীবনে কলহ শুরু হয়। দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন এই যুগল। কিছুদিন আগে নুসরাত জানান, নিখিলের সঙ্গে লিভ-ইন করেছেন, তাদের রেজিস্ট্রি বিয়ে হয়নি।

এর দু-দিন পর প্রকাশ্যে আসে নুসরাতের বেবি বাম্পের ছবি। কিন্তু নিখিল দাবি করেন এ সন্তানের বাবা তিনি নন। শুরু হয় তুমুল সমালোচনা। অন্যদিকে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের প্রেম টলিউডের ওপেন সিক্রেট। নেটিজেনদের ধারণা, নুসরাতের সন্তানের বাবা যশ দাশগুপ্ত। যদিও বিষয়টি নিয়ে এখনো মুখ খুলেননি নুসরাত-যশ।

তবে নুসরাত আপাতত যশ দাশগুপ্তর সঙ্গেই বসবাস করছেন। একই লোকেশন থেকে ছবি দেওয়া, রাত-বিরেতে যশের পোষ্যের সঙ্গে নুসরাতের সেলফি তারই প্রমাণ। কিন্তু এ নিয়ে কথা বলতে রাজি নন যশ। সম্প্রতি এক সাংবাদ সম্মেলনে এ অভিনেতা জানান, নুসরাত প্রসঙ্গে কোনো প্রশ্ন করা যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com