
শেরপুর : ২০০৫ সালের ১৭ আগস্ট নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল পিপিসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভে বক্তারা নিষিদ্ধ সংগঠন ও মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।