
বিনোদন ডেস্ক : মডেল, অভিনেত্রী, নৃত্যশিল্পী ও উপস্থাপিকা সোনিয়া হোসেন। দীর্ঘদিন তার ইচ্ছে ছিলো সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করবেন। এবার তার ইচ্ছে পূরণ করেছেন পরিচালক হৃদি হক। এই নির্মাতা ‘১৯৭১ সেইসব দিনগুলো’ সিনেমায় সোনিয়াকে অভিনয়ের প্রস্তাব দিয়েছেন।
সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় একটি বিশেষ গানে ও গুরুত্বপূর্ণ চরিত্রে পারফর্ম করতে দেখা যাবে সোনিয়াকে। এরই মধ্যে সোনিয়া রাজধানীর পুরান ঢাকায় শুটিং-এ অংশ নিয়েছেন। ‘ইয়ে রোশান সিতারে’ শিরোনামের গানটি সুর করেছেন দেবজিৎ মিশ্র। গানটি গেয়েছেন তৃষা চ্যাটার্জি।
এ প্রসঙ্গে সোনিয়া হোসেইন বলেন, ‘সরকারী অনুদানের সিনেমায় কাজ করার প্রবল ইচ্ছে ছিলো। হৃদি আপা আমার সেই ইচ্ছের কথা জানতেন বিধায় এই সিনেমাতে কাজ করা হলো।এর আগে হৃদি আপার নির্দেশনায় নাটকে কাজ করেছি।হৃদি আপা খুব যত্ন করে বেশ ধরে ধরে কাজটি করছেন।কাজটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’
সোনিয়া এর আগে আলভী আহমেদের ‘ইউটার্ন’ সিনেমায় অভিনয় করেন।