1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

আদিবাসী কৃষকদের জুমের ফসল কাটায় মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বালিজুড়ি খ্রীষ্টানপাড়ায় বন বিভাগ কর্তৃক আদিবাসী কৃষকদের জুমের ফসল কাটায় মানববন্ধন ও বিক্ষোভ করে প্রতিবাদ জানালো বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস)। বুধবার (১৮ আগস্ট) দুপুরে ঝিনাইগাতী উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করে প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধন ও বিক্ষোভে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি অনিক চিরান, সাবেক সভাপতি রনু নকরেক, যুগ্মসাংগঠনিক সম্পাদক সুবির জেংচাস, নালিতাবাড়ি উপজেলা শাখার সভাপতি সোহেল রেমা, শ্রীরবদী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাঞ্চন ম্রং, বাগাছাস বকশিগঞ্জ উপজেলা শাখার সভাপতি রাহুল রাকসাম, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন শেরপুর জেলা শাখার সভাপতি রুয়েল কোচ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, শ্রীবরদী উপজেলার বালিজুড়ি খ্রীষ্টানপাড়ায় আদিবাসীদের কেটে ফেলা জুম ফসলের ক্ষতি পূরণের জন্য দাবি জানান। একই সঙ্গে এ কাজে জড়িত বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণেরও দাবি জানান তারা।
মানববন্ধন শেষে বাগাছাসের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবার ছয় দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ফারক আল মাসুদের হাতে তুলে দেন।
উল্লেখ্য, গত ১২ আগস্ট দুপুরে বালিজুরি খ্রীষ্টানপাড়ায় ৫টি আদিবাসী পরিবারের জমিতে রূপনকৃত জুম ফসল বালিজুরি বন বিভাগ কর্তৃপক্ষ কেটে নষ্ট করে দেয়। এ বিষয়ে গত ১৩ আগস্ট আদিবাসী কোচ ও গারো সংগঠনের পক্ষ থেকে শ্রীবরদীর বালিজুরিতেও বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করা হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com