1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

ঝিকরগাছা মহিলা ইউপি সদস্যের ভিজিডির চাল আত্নসাতের অভিযোগ 

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
যশোর : যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুরে ভিজিডি কার্ড হারিয়ে গেছে মর্মে মিথ্যা জিডি করে চাল আত্নসাত করার অভিযোগ উঠেছে এক মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকতা বরাবর একটি লিখিত অভিযোগ হয়েছে।
অভিযোগে জানা যায়, ঝিকরগাছা শংকরপুর গ্রামের সোহাগ হোসেনের স্ত্রী তাজকুরা খাতুনের নামে একটি ভিজিডি কার্ড আছে। সে ঐ কার্ডে দীর্ঘ ৬ মাস যাবৎ চাল উত্তোলন করে আসছে। হঠাৎ বেশ কয়েকদিন হলো শংকরপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১, ২, ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি আলেয়া খাতুন অন্যন্যো সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে কার্ডটি ফেরত চায়। তাজকুরা কার্ড দিবে না বলে আলেয়াকে সাফ জানিয়ে দেয়। এসময় মহিলা ইউপি সদস্য আলেয়া খাতুন কৌশল করে কার্ডটি হারিয়ে গেছে মর্মে থানায় একটি জিডি করে এবং চাল তুলে আত্নসাত করে। গত সোমবার সকালে তাজকুরা চাল তুলতে গেলে মহিলা ইউপি সদস্য চাল উত্তোলন করেছেন বলে জানতে পারে।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য আলেয়া বেগমের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করে ‘আমি মেম্বারের জা’ বলে ফোনটা কেটে দেন।
শংকরপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীন জানান, কার্ড হারিয়ে গেছে এই মর্মে একটি জিডি করেছে ইউপি সদস্য আলেয়া বেগম সেটা জানি। তবে চাউল আত্মসাতের বিষটি আমার জানা নেই।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মাহবুবুল হক জানান, এ ব্যাপারে একটা অভিযোগ পেয়েছি।আর বিষয়টি তদন্ত করার জন্য ট্যাগ অফিসারকে দায়িত্ব দিয়েছি এবং তদন্তপূর্বক যথাযথ ব্যবস্হা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com