1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

শাহরুখের সিনেমায় ‘দঙ্গল’ অভিনেত্রী সানিয়া

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : তামিল চলচ্চিত্র পরিচালক এটলি নতুন সিনেমা বানাতে যাচ্ছেন। তার ছবির নায়ক শাহরুখ খান। ছবিটি নিয়ে আলোচনার শেষ নেই। ছবিটিতে শাহরুখের বিপরীতে থাকছেন নয়নতারা।

এবার আরও এক নতুন খবর এলো। সিনেমাটিতে আরও যোগ দিচ্ছেন ‘দঙ্গল’ সিনেমার অভিনেত্রী সানিয়া মালহোত্রা। তিনি ‘দঙ্গল’ ছবিতে আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। সানিয়া ছাড়াও এ সিনেমায় যোগ দিতে যাচ্ছেন আরও ভারতের বেশ কিছু জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুসারে, অ্যাটলির সিনেমাটিতে নতুন করে যুক্ত হলেন সানিয়া মালহোত্রা। সিনেমাটিতে নয়নতারা অভিনয় করবেন শাহরুখ খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে। সানিয়াও থাকবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। ইতিমধ্যে সিনেমাটির স্ক্রিপ্ট নিয়ে অভিনেত্রীর সঙ্গেও কথাও বলেছেন পরিচালক।

এটলির নির্দেশনায় ইতোমধ্যেই ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। সিনেমাটির প্রধান ফটোশুট অক্টোবরের শেষের দিকে শুরু হবে। তবে ছবির শুটিংয়ের জন্য এখন অব্দি কোনো নির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com