
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুর জেলার ঝিনাইগাতীতে উপজেলা মৎস্য অধিদপ্তর এক অভিযান পরিচালনা করে ১৫টি চায়না দুয়ারি জাল এবং ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) উপজেলার ধলি বিল জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ এর সামনে জনসমুক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার জয়নাল আবেদীন, উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজুস সালেহীন ও উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারীগণ উপস্থিত ছিলেন।