1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

কপোতাক্ষ নদে নবনির্মিত সেতু অপসারণ ও নদবান্ধব সেতু নির্মাণের দাবী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২০ আগস্ট, ২০২১
যশোর : নদী বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় কপোতাক্ষ নদের উপর অপরিকল্পিত নদ মরা সেতু অপসারণ করে অভিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের নিকট হতে ক্ষতিপূরণ আদায় করে পুনরায় নদ বান্ধব সেতু নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সাড়ে ১১টায় কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের ঝিকরগাছা কমিটির আহবায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- নদী আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, স্থানীয় দৈনিক সত্যপাঠ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন আলম, কপোতক্ষ বাঁচাও আন্দোলনের আহবায়ক আনিল বিশ্বাস, ভৈরব নদ সংস্কার আন্দোলনের নেতা জিল্লুর রহমান ভিটু, কপোতক্ষ বাঁচাও আন্দোলনের নেতা মাষ্টার আব্দুর রশিদ, এ্যাড: আমিনুর রহমান হিরু, বিমল কুমার ঘোষ, সামছুল আলম বাসার, ডা: বিল্লাল হোসেন, সুভাষ ভক্ত, মতিয়ার রহমান, মোখলেছুর রহমান কেটি প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন, উদিচী শিল্প গোষ্ঠির শাহিনুর রহমান শাহিন।
মানববন্ধনে নদী আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ তার বক্তব্যে বলেন, আমাদের এই কপোতাক্ষ নদকে নিয়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা কপোতাক্ষ নদ। কবিতায় কবি তার আত্মোপলব্ধিজনিত প্রগাঢ় স্বদেশপ্রেম যুগ-যুগান্তরের সীমানা পেরিয়ে বাঙালি হৃদয়ে জাগীয়ে তুলেছে। আর কবির কবিতার মূলভাব কে মাটির সাথে মিশিয়ে দিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ তাদের স্বার্থ হাসিল করতে সেতু নির্মাণে তারা ব্যাপক অনিয়ম শুরু করেছে। কিন্তু এই অনিয়মন যশোর জেলাবাসী মেনে নিতে না পারায় আজ আমাদের রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করতে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী যখন দূর্নীতির বিরুদ্ধে জিড়ো টলারেন্স করতে কঠোর ভাবে কাজ করে চলেছেন। ঠিক সেই সময়ে একটি কুচক্রীমহল কপোতাক্ষ নদের উপর সেতু তৈরীর নক্সা পরিবর্তন করে সরকারি নিয়মনীতি লঙ্ঘন করে ব্যাপক হারে অনিয়মে পরিচালনা করছে।
ঝিকরগাছার কপোতাক্ষ নদের উপর অপরিকল্পিত নদী মরা সেতু অপসারণ করে অভিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের নিকট হতে ক্ষতিপূরণ আদায় করে পুনরায় নদ বান্ধব সেতু নির্মাণের দাবী জানিয়ে তিনি আরো বলেন, আগামী ২৯ আগস্ট রবিবার ঝিকরগাছা সেতুর উপরের আবারও মানববন্ধ ও সমাবেশ সফল করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com