রফিকুল ইসলাম, যশোর: যশোরের বেনাপোল থেকে ৩ কেজি গাঁজাসহ মনিরুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে বেনাপোল ডুপপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় । আটক মনিরুল ইসলাম বেনাপোল পোর্ট থানার মানকিয়া গ্রামের ছিদ্দিক আলীর ছেলে।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে. বেনাপোল ডুপপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মনিরুলকে আটক করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলার রুজু হয়েছে ।