1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

কুয়াকাটা সৈকতে ১১ দিনের ব্যবধানে ভেসে এলো ২টি মৃত ডলফিন

  • আপডেট টাইম :: শনিবার, ২১ আগস্ট, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী): কুয়াকাটায় মাত্র ১১ দিনের ব্যবধানে সৈকতের তীরে আবারো ভেসে এলো ২টি মৃত ডলফিন।
শুক্রবার (২০ আগস্ট) সৈকতে গঙ্গামতি ঝাউবাগান ও ধোলাই মার্কেট পয়েন্টে মৃত ডলফিন দুটি দেখতে পেলে স্থানীয়রা কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেন। স্থানীয়দের ধারণা, জেলেদের জালের আঘাতে ডলফিন দুটির মৃত্যু হয়েছে। এসময় সৈকতের তীরে একটি মৃত রাজ কাঁকড়াও পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু এ প্রতিনিধিকে জানান, ডলফিন দুটির শরীরে পচন ধরেছে। তবে গায়ে আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, জেলেদের জালে জড়িয়ে মাছ দুটির মৃত্যু হয়েছে। এর আগেও অনেক সময় বিভিন্ন ধরনের ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে আসছে।

ডলফিন রক্ষা কমিটির আরেক সদস্য আবুল হোসেন রাজু বলেন, প্রায় ৭ ফুট ও ৪ ফুট লম্বা মৃত ডলফিন দুটি জোয়ারের সাথে সৈকতে ভেসে এসেছে। ডলফিন দুটি উদ্ধার করে মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে নিরাপদ স্থানে মাটিচাপা দেয়া হয়েছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, কুয়াকাটা সৈকতে মৃত ডলফিন ভেসে আসার ঘটনা আজ নতুন নয়। জেলেদেরকে শতভাগ প্রশিক্ষণের মাধ্যমে ডলফিন সম্পর্কে অবগত করতে পারলে কিছুটা হলেও ডলফিনের মৃত্যু কমে আসতে পারে। কারণ এসব মৃত ডলফিনের শীরের হালকা আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে।

পটুয়াখালী ইকোফিস টু ওয়াল্ডফিস বাংলাদেশের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি গণমাধ্যমকে জানান, মৃত ডলফিন দুটির সন্ধান করে প্রায় অর্ধগলিত অবস্থায় আমরা খুঁজে পেয়েছি। নমুনা সংগ্রহের চেষ্টা চলছে। ডলফিনের মৃত্যুর কারণ হিসেবে তিনি জানান, নিষেধাজ্ঞাকালীন সময়ে ডলফিন সমুদ্রে অবাধে খেলার সময় স্থানীয় জেলেদের জালে বাধাগ্রস্থ হচ্ছে। কারণ ওরা জানে না যে অবরোধের পর স্থীরভাবে সাগরে জাল পাতা হয়েছে। এমনকি খেলার সময় জেলেদের জালে ডলফিন জড়িয়ে গেলে তা পিটিয়ে হত্যা করে সাগরে ফেলে দেয়া হতে পারে বলেও জানান তিনি।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা সাংবাদিকদের জানান, সৈকতে স্রোতে যে ইরাবতি ডলফিন দুটি ভেসে এসেছে দুটোই আলাদা একটি প্রজাতির ডলফিন। আর রাজ কাঁকরাটি প্রজনন মৌসুমে তীরবর্তী এলাকায় আসে। ডলফিনগুলোর মৃত্যুর কারণ সঠিক ভাবে জানাতে পারেননি তিনি।

উল্লেখ্য, গত ৭ ও ৯ আগস্ট কুয়াকাটা সৈকতে দুটি মৃত ডলফিন দেখতে পান স্থানীয়রা। এর আগেও বেশ কয়েকটি ডলফিন সমুদ্রতীরে স্রোতে ভেসে এসেছিল। তবে ডলফিণসহ সামুদ্রিক জীবের মৃত্যুর কারণ জানতে কাজ করছেন বলে জানান সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com