1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

ছড়িয়ে পড়েছে যশ-মধুমিতার অন্তরঙ্গ দৃশ‌্য

  • আপডেট টাইম :: শনিবার, ২১ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে কাজ করলেন টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত ও মধুমিতা সরকার। ‘ও মন রে’ শিরোনামের গান নিয়ে নির্মিত মিউজিক ভিডিওর মাধ‌্যমে ফিরেছেন তারা। গত ১৫ আগস্ট মুক্তি পেয়েছে গানটি। মুক্তির পাঁচ দিন না পেরুতেই গানটির ভিউ দাঁড়িয়েছে প্রায় ৪১ লাখ। গল্প নির্ভর এ মিউজিক ভিডিও দেখে দারুণ প্রশংসা করছেন দর্শক-শ্রোতারা।

এদিকে যশ-মধুমিতার অন্তরঙ্গ মুহূর্তের দৃশ‌্য ছড়িয়ে পড়েছে সোশ‌্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়—পরস্পরের ঠোঁটে ঠোঁট লাগিয়ে রোমান্সে মেতেছেন ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের এই জুটি। কিন্তু প্রশ্ন উঠেছে, এই মুহূর্তগুলো কি ব‌্যক্তিগত জীবনের, নাকি শুটিংয়ের?

খোঁজ নিয়ে জানা যায়, মূলত গানটির প্রযোজনা সংস্থা এসভিএফ এই দৃশ‌্য সামনে এনেছে। শুধু তাই নয়, ‘ও মন রে’ গানের নেপথ্যের কাহিনিও সামনে এনেছে। যশ-মধুমিতার শুটিংয়ের মহড়ার সময়ে এসব দৃশ্য ক‌্যামেরাবন্দি করা হয়। কিন্তু মূল মিউজিক ভিডিওতে এই দৃশ্য রাখা হয়নি। তবে এসব দৃশ‌্য বাদ দেওয়ার কারণ ব‌্যাখ‌্যা করেনি প্রতিষ্ঠানটি। তবে ঘনিষ্ঠ মুহূর্তের এসব দৃশ‌্য নিয়ে চর্চায় মেতেছেন নেটিজেনরা।

এভাবেই সোশ‌্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যশ-মধুমিতার অন্তরঙ্গ মুহূর্ত

সংগীতশিল্পী তানভীর ইভানের কণ্ঠস্বর আর যশ-মধুমিতার না-ভোলা রসায়ন এই গানের মূল ইউএসপি। চার মিনিট দৈর্ঘ‌্যের এই মিউজিক ভিডিওতে একটি কাহিনি তুলে ধরেছেন পরিচালক বাবা যাদব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com