
শেরপুর : শেরপুরে মৃগী নদী থেকে অজ্ঞাতনামা (৭০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২১ আগস্ট) সকালে শহরের অষ্টমীতলা মৃগী নদী থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অষ্টমীতলার মৃগী নদীতে সকালে স্থানীয়রা অজ্ঞাতনামা এক বৃদ্ধার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সূরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। পুলিশের ধারণা, উজান থেকে মরদেহটি ভেসে এসেছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বন্দে আলী মিয়া জানান, মরদেহের পরিচয় এবং শনাক্ত করতে তার হাতের ফিঙ্গার প্রিন্টের ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।