1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

আমি পাগল হয়ে যাচ্ছি: আইনজীবীদের পরীমনি

  • আপডেট টাইম :: শনিবার, ২১ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক: আইনজীবীদের জামিন চাইতে বলেছেন চিত্রনায়িকা পরীমনি। আইনজীবীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনারা জামিন চান না কেন? আমি পাগল হয়ে যাচ্ছি।’

তৃতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে শনিবার (২১ আগস্ট) পরীমনিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক কাজী গোলাম মোস্তফা। দুপুর পৌনে ১২টার কিছু আগে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। বিকেল পৌনে ৩টার দিকে কারাগারে পাঠানোর বিষয়ে শুনানির জন্য পরীমনিকে এজলাসে তোলা হয়। এর পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে পরীমনিকে কারাগারে পাঠানোর বিষয়ে শুনানি হয়।

এদিন পরীমনির পক্ষে জামিন আবেদন করেননি তার আইনজীবীরা। তবে আইনি বিষয়ে পরামর্শ করতে পরীমনির সঙ্গে কথা বলার আবেদন করেন নীলাঞ্জনা রিফাত (সুরভী)। তিনি বলেন, ‘পরীমনি অসুস্থ। তার সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। কোনো আইনজীবীর সঙ্গে কথা বলতে দেওয়া হয় না। আমরা মামলার বিষয়ে আসামির সঙ্গে আলোচনা করতে চাই। আসামি বাংলাদেশের নাগরিক। আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে আইনে। আইনজীবীরা আদালতে আসামির সঙ্গে দেখা করতে ও কথা বলতে পারেন। সে অসুস্থ, তার লাইফস্টাইল অন্যরকম। আসামি কাছে জানতে হবে, কী ঘটনা ঘটেছিল। আইনে বিষয়ে আমরা কথা বলতে চাই।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু এর বিরোধিতা করেন। তিনি বলেন,‘আসামির সঙ্গে দেখা করতে দেওয়ার বিষয়ে আমাদের আপত্তি আছে। যখন আসামি বের হবে, তখন ট্রায়াল স্টেজে কথা বলেন। এর আগে পরীমনির সঙ্গে তার নানাকে কথা বলতে দেওয়া হয়েছে। এ বিষয়ে আমাদের আপত্তি আছে।’

তিনি বলেন, ‘তার (পরীমনি) কাছ থেকে বিদেশি মদ, এলএসডি, আইস, ব্রট পাওয়া গেছে। তাই তদন্তের স্বার্থে তার সঙ্গে আলাদা করে কথা বলতে দেওয়া যাবে না, দরকার নেই।’

এ সময় বিচারক আসামিপক্ষের আইনজীবীদের উদ্দেশে বলেন,‘আপনারা কী কথা বলতে চান?

আইনজীবীরা বলেন, ‘আইনগত বিষয়ে কথা বলতে চাই। প্রয়োজনে আপনি সিএমএম হাজতখানায় কথা বলার সুযোগ করে দেন। ওটা তো নিরাপদ জায়গা।’

এরপর বিচারক নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান। কিছু সময় পরে পরীমনির সঙ্গে দেখা করার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর মাঝে আইনজীবীদের উদ্দেশ্যে পরীমনি বলেন,‘আমাকে কি আপনারা পাগল বানাবেন? আমি তো পাগল হয়ে যাচ্ছি। আপনারা জামিন চান। আমার সঙ্গে কী কথা বলবেন? আমি তো পাগল হয়ে যাব। আপনারা বুঝতেছেন, আমার কী কষ্ট হচ্ছে?’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com