1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

নালিতাবাড়ীতে আওয়ামী লীগের উদ্যোগে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে স্মরণ সভা

  • আপডেট টাইম :: শনিবার, ২১ আগস্ট, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১আগস্ট) এ উপলক্ষে সকালে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নিহতদের স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রধান সড়কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টারের সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য গোপাল চন্দ্র সরকার, জেলা আওয়ামী লীগের সদস্য সরকার গোলাম ফারুক, পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনি, যোগেন রায়, ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল, উপজেলা কৃষক লীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান খন্দকার শফিকুল ইসলাম শফিক, কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল মঞ্জিল, সাবেক ভিপি ও শিক্ষক নেতা তৌহিদুল ইসলাম খোকন, উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম, নন্নী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ বিল্লাল হোসেন চৌধুরী, শহর যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সেতু প্রমুখ।

আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com