
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় কেন্দ্রীয কর্মসূচির অংশ হিসেবে ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত ও নিহতদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী দলীয় কার্যালয়ে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. মজিবুর রহমান চুন্নু তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, যুগ্মসাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, যুগ্মসাধারণ সম্পাদক অধ্যক্ষ শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- কলাপাড়া পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, পৌরসভার প্যানেল মেয়র হুমায়ুন কবির, কাউন্সিলর মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রভাষক ইউসুফ আলী, এমপির ব্যক্তিগত সহকারি তরিকুল ইসলাম মৃর্ধাসহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ, তাঁতী লীগের নেতা-কর্মীরা।
সভা শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত ও নিহতদের রুহের মাগফিরত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদ এর পেশ ইমাম মাসুম বিল্লাহ।