1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: এসআরবি হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার : শামা ওবায়েদ কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, তার উচিত আত্মসমপর্ণ করা: রিজভী হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে আসবেন, সে আলোচনা তার সঙ্গে নয় স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পর্দার জনপ্রিয় মুখ সোহেল খান আর নেই পিরোজপুরে মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত

অসুস্থ আলোচিত প্রেমিক যুগল অঙ্কুশ-ঐন্দ্রিলা

  • আপডেট টাইম :: রবিবার, ২২ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক : হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন টলিউডের আলোচিত প্রেমিক যুগল অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। দুজনেই জ্বরে আক্রান্ত হয়েছেন। শরীরে অধিক তাপমাত্রা থাকার কারণে শুটিং বন্ধ করে বাড়ি ফিরেছেন অঙ্কুশ।

ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে ঐন্দ্রিলা সেন বলেন—‘খুব শরীর খারাপ। ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলেছেন, ভাইরাস জ্বর। ওষুধ চলছে।’

প্রিয় জুটির অসুস্থতার খবরে চিন্তিত তাদের ভক্তরা। রাজা চন্দের পরের সিনেমায় আবারো একসঙ্গে দেখা যাবে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে। এ সিনেমার কাজই আপাতত বন্ধ।

দীর্ঘ ১০ বছর ধরে অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অঙ্কুশ। তাদের সম্পর্কের খবর কারো অজানা নয়। কিছুদিন আগে অঙ্কুশ জানান, খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসবেন তারা।

‘ম্যাজিক’ সিনেমায় ঐন্দ্রিলার সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা। রাজা চন্দ পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করেন—পায়েল সরকার, বিদিপ্তা চক্রবর্তী, দেব শংকর হালদার প্রমুখ। গত ১২ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে সিনেমাটি।

অঙ্কুশ অভিনীত সিনেমাগুলো হলো—‘কেল্লাফতে’, ‘ইডিয়ট’, ‘কানামাছি’, ‘খিলাড়ি’, ‘জামাই ৪২০’ ইত্যাদি। এছাড়া ভারত-বাংলাদেশ যৌথভাবে নির্মিত ‘আমি শুধু চেয়েছি তোমায়’, ‘রোমিও বনাম জুলিয়েট’ ও ‘আশিকী’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com