1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১

নকলায় সাপের কামড়ে তিন সন্তানের জননীর মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় বিষধর সাপের কামড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। রোববার (২২আগস্ট) বিকেলে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের জাঙ্গীয়ারপাড় এলাকার এ মর্মান্তিক ঘটনা ঘটে। সাপের কামড়ে নিহত ওই মহিলার নাম নিলুফা ইয়াসমীন (৩৫)। তিনি ওই গ্রামের আয়তুল্লার স্ত্রী এবং ৩ সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানাযায়, নিলুফা ইয়াসমীন রোববার বিকেলে গোয়ালঘরে পাটের শোলা রাখতে গেলে বিষধর সাপ ওই নারীকে কামড় দেয়। ওই নারীর চিৎকারে স্বজনেরা তাঁকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন। রাত আনুমান ৯ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই মহিলার মৃত্যু হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, রোববার (২২ আগস্ট) বিকেলে নিলুফা ইয়াসমীন গোয়ালঘরে পাটের শোলা রাখতে গেলে তাকে সাপে কামড় দেয়। রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই মহিলা মারাযান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com